ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আটক স্কুল-কলেজের ৩৫ শিক্ষার্থী, অভিভাবকের জিম্মায় মুক্তি

আটক স্কুল-কলেজের ৩৫ শিক্ষার্থী, অভিভাবকের জিম্মায় মুক্তি
×
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ১৮:০২

ক্লাস না করে স্কুল, কলেজ ও মাদ্রাসার পোষাক পরা অবস্থায় ঘোরাঘুরি করার সময় ৩৫ জন শিক্ষার্থীকে আটক করার পরে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের চন্দনাইশে বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিললেন এসব শিক্ষার্থী। আকস্মিক অভিযান চালিয়ে তাদের আটক করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও জানিয়েছেন, শিক্ষাঙ্গণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের ঘোরাফেরা বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগী করতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে অভিযান চালানো হয়। অভিযানে বেশকিছু শিক্ষার্থীকে স্কুল-কলেজ ও মাদ্রাসার পোষাক পরিহিত অবস্থায় পাওয়া যায়। তারা ক্লাস না করে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি করছিল। তাদের আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এরপর অবশ্য তাদের অভিভাবকদের ডেকে এনে ছেড়ে দেওয়া হয়। এ সময় তাদের সতর্কও করে দেওয়ার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগ দেওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×