ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ১০ টন সারসহ আটক ৯

মিয়ানমারে পাচারের সময় ১০ টন সারসহ আটক ৯
×
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৭:০৫

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১০ টন ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সার পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

রোববার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের ‘অপারেশন সার সুরক্ষা’র দায়িত্বে থাকা একটি জাহাজ এ অভিযান চালায়।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে বোটটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে। বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সার পাওয়া যায়। 

রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×