ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
×
×

ছবি-সংগৃহীত

যশোর অফিস 

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৮:৩৯

যশোর শহরের বকুলতলা মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন দেয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সেখানে মোতায়েন থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করেছে জেলা পুলিশ।

স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে কয়েকজন যুবক স্মৃতিস্তম্ভের মূল বেদিতে উঠে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে দ্রুত সেখান থেকে নেমে চলে যেতে দেখা যায়। এ সময় ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

সোমবার দুপুরে স্মৃতিস্তম্ভটি পরিদর্শনে গিয়ে সেখানে আগুনে পোড়ার কালো চিহ্ন দেখা যায়। ঘটনার পর স্মৃতিস্তম্ভ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, প্রতিদিন সন্ধ্যার পর থেকে স্মৃতিস্তম্ভ চত্বরে দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। সোমবার রাতেও সেখানে দুজন দায়িত্বে ছিলেন। তবে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভ চত্বরে প্রবেশ করে আগুন দিয়ে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভের পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

আরও পড়ুন

×