ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, সড়কে বিএনপি নেতাকর্মীরা

নারায়ণগঞ্জে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, সড়কে বিএনপি নেতাকর্মীরা
×
×

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৬:২৪ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ১৬:৩৮

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে আজও পোশাক শ্রমিকরা ‎নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করেছেন। সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকা অবরোধের পর আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো গার্মেন্টস শ্রমিকরা একই এলাকায় অবরোধ সৃষ্টি করেন। 

শ্রমিকরা সকাল ১১টা থেকে দফায় দফায় সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশ তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়। অবশেষে বেলা তিনটায় তারা অবরোধ সৃষ্টি করতে সক্ষম হন।

তবে পুলিশ ১৫ মিনিটের মধ্যে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর তারা আবারও সড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে সড়কে আটকা পড়ে যানবাহন ‎

‎তিনটার দিকে আশেপাশের কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে রাস্তায় গিয়ে অবরোধ সৃষ্টি করেন। ফলে দুই পাশে অনেক সংখ্যক যানবাহন আটকা পড়ে। 

‎এদিকে অবরোধ প্রতিহত করতে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য পথে রয়েছে। ‎এছাড়া সড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন।

আরও পড়ুন

×