ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত
×
×

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ০২:৪৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন নিহত হন।

নিহত আনোয়ার সদর মডেল থানার শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে। 

আরও পড়ুন

×