ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
×

গ্রেপ্তার আদনান -সংগৃহীত ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০ | ১১:২৭

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনানকে (৩০) গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ। জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান তাকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।

জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন বলেন, মোক্তাদুল আদনান রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বসে নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন দলীয় কার্যালয়ে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। এর আগে গতকাল বুধবার রাতেও তার বাড়িতে পুলিশ গিয়েছিল বলে মোক্তাদুল জানিয়েছিলেন আমাদের।

জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, মোক্তাদুল আদনানকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি ওসির সঙ্গে কথা বলতে বলেন।

জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান বলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনানকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি পরে জানানো হবে।

আরও পড়ুন

×