ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

অবৈধ অনুপ্রবেশ, রৌমারী সীমান্তে ৩ ভারতীয় আটক

অবৈধ অনুপ্রবেশ, রৌমারী সীমান্তে ৩ ভারতীয় আটক
×
×

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ | ০৭:১২

অবৈধ অনুপ্রবেশের দায়ে রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দুপুরের দিকে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৫/৪এস এর অভ্যন্তরের কাউনিয়ারচর বন্দর নামক এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন, ভারতের মানকাচর জেলার দক্ষিণ শালমারা থানার হাট শিংগীমারী এলাকার নুরুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২০), একই এলাকার আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও একই এলাকার সানোয়ার হোসেনের ছেলে মাহালম শেখ (২০)।

বিজিবি’র জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু ব্যবসা করার লক্ষ্যে ওই ৩ জন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন। সন্দেহ হলে বিজিবির টহল দল তাদের আটক করে। এ ঘটনায় বিজিবি'র পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ভারতীয় ৩ নাগরিকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে সীমান্ত লংঘন আইনে একটি মামলা করেছে।

আরও পড়ুন

×