সেন্টমার্টিনে কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০৯:৩১
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে আবাসিক হোটেলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার সকালে টেকনাফ থানায় মামলাটি করা হয়।
এ ঘটনায় আটক দু'জনকে আসামি করে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা করেন।
আটক আসামিরা হলো লক্ষ্মীপুর সদরের মৃত শফিকুল ইসলামের ছেলে ও হোটেল ফ্যান্টাসির কর্মচারী এমরান হোসেন এবং সেন্টমার্টিনের ডেইলপাড়ার মৃত ফজল আহমদের ছেলে রবিউল আলম ওরফে হাসু।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা রকিবুল ইসলাম খান বলেন, ভুক্তভোগীর ভাই বাদী হয়ে দু'জনকে আসামি করে থানায় মামলা করেছেন। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে কক্সবাজার সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিনের ফ্যান্টাসি হোটেলের কর্মচারীরা ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর হত্যার চেষ্টা করে।
- বিষয় :
- ধর্ষণের ঘটনায় মামলা
- কিশোরী
- টেকনাফ
