ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা

রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা
×

রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা- সমকাল

টেকনাফ (কক্সবজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০৯:৪১

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীও রয়েছেন। দেশজুড়ে চলছে শারদীয় দুর্গোৎসব। শনিবার থেকে এবার হিন্দু রোহিঙ্গারা দুর্গোৎসবে মেতে উঠেছেন। 

উখিয়ার প্রধান সড়কের পশ্চিমে কুতুপালং হিন্দু রোহিঙ্গা শিবিরে দুর্গাপূজার আয়োজন করেছেন জেলা প্রশাসক। এতে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব জাঁকজমকভাবে চলছে সেখানে।

দুর্গাপূজা উৎসবে পরিধানের জন্য হিন্দু পরিবার সদস্যকে নতুন জামাকাপড় সরবরাহ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম ও কক্সবাজার জেলা শাখা। পূজা উপলক্ষে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ভোগ্যপণ্যও। এ কারণে আশ্রিত জীবনেও মহানন্দে পূজা উৎসবে মেতেছেন হিন্দু রোহিঙ্গারা। 

পূজামণ্ডপ থেকে শুরু করে পুরো হিন্দু ক্যাম্পটি সাজানো হয়েছে বর্ণিল সাজে। এ ছাড়া তারা যেন নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

২০১৭ সালে ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনার পর সেনাবাহিনীর অভিযান শুরু হলে মুসলিম রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশে পালিয়ে আসেন ১০৭ পরিবারের ৫২৩ হিন্দু রোহিঙ্গা। এর মধ্যে ছয় পরিবারের ২৫ জন হিন্দু ফের মিয়ানমারে পালিয়ে গেলেও ১০১ পরিবারের ৪৯৮ জন বাংলাদেশে অবস্থান করছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান বলেন, দুর্গাপূজা উৎসবে হিন্দু রোহিঙ্গাদের মণ্ডপ থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্রের ব্যবস্থা করেছে সরকার।

আরও পড়ুন

×