ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রেমিকের বদলে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা, ঢাবি ছাত্রীর আত্মহত্যা

প্রেমিকের বদলে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা, ঢাবি ছাত্রীর আত্মহত্যা
×

ফারিয়া তাবাসসুম রুম্পা

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০ | ০৬:১৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০ | ০৬:২৮

প্রেমিকের বদলে অন্যজনের সঙ্গে বিয়ে ঠিক করায় অভিমান করে ফারিয়া তাবাসসুম রুম্পা (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কন্দর্পপুর এক ভাড়াবাড়িতে আত্মহত্যা করেন তিনি।

ফারিয়া তাবাসসুম রুম্পা পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাবুলচরা গ্রামের ফরিদ উদ্দিন মন্ডলের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থবর্ষের ছাত্রী ছিলেন এবং ঢাবির শামসুন্নাহার হলে থাকতেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ক্লাস সেভেনে পড়ার সময় থেকে রুম্পার সঙ্গে একই গ্রামের একটি ছেলের প্রেমের সম্পর্ক। সম্প্রতি পছন্দের সেই ছেলেকে বাদ দিয়ে অন্যের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়ায় সোমবার দুপুরে তার ভাইয়ের ভাড়া করা বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রূম্পা।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দীন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পোর্স্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাবির ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নেভিন ফরিদা বলেন, আমরা এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোকাহত, তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, আমরা শুনেছি, পারিবারিক কলহের কারণে এমনটি হয়েছে, ঘটনাটি খুবই দুঃখজনক, আমরা পুলিশকেও বিষয়টি অবহিত করেছি।

আরও পড়ুন

×