ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধর্ষণ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে: র‌্যাব মহাপরিচালক

ধর্ষণ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে: র‌্যাব মহাপরিচালক
×

বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন র‌্যাব মহাপরিচালক- সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০ | ০৯:৫৩

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে; কিন্তু আসামি গ্রেপ্তার হয়নি, এমনটা আমরা পাইনি। ধর্ষণ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট একযোগে কাজ করছে। ধর্ষণে জড়িত কেউ ছাড় পাবে না।  

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, পুরান ঢাকার সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে যেসব আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো করা হবে। এটি সমসাময়িক প্রক্রিয়া। সরকার আইন পরিপন্থি যে কোনো কাজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করে। তাদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে র‌্যাব মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফতিহা পাঠ, ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন র‌্যাব সদর দপ্তরের এডিজি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, র‌্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, র‌্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×