ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাসিমের আসনে ছেলের জয়, বিএনপি পেয়েছে মাত্র ৪৬৮ ভোট

নাসিমের আসনে ছেলের জয়, বিএনপি পেয়েছে মাত্র ৪৬৮ ভোট
×

তানভীর শাকিল জয়

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০ | ১০:১৯

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনে উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হলেন তারই ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়। 

নৌকা প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট (৫২ শতাংশ) পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট। 

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী অসমর্থিত সূত্রের বরাত দিয়ে রাত ১০টায় ফলাফল নিশ্চিত করেছেন।

সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১৩ জুন মারা গেলে এ আসনটি শূন্য হয়। সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোটার তিন লাখ ৪৫ হাজার ৬০৩ জন। পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৯৬২ জন। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলে।

আরও পড়ুন

×