ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাঘের দুই শাবক মারা যাওয়ার পর তৃতীয়টিকে বাঁচানোর চেষ্টা

বাঘের দুই শাবক মারা যাওয়ার পর তৃতীয়টিকে বাঁচানোর চেষ্টা
×

বাঘ শাবকটিকে বাঁচানোর সবরকমের চেষ্টা করছে চিড়িয়াখান কর্তৃপক্ষ -সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০ | ০৮:২৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ | ০৯:৫৫

চট্টগ্রাম চিড়িয়াখানায় ১২ দিন আগে বাঘিনী জয়ার ঘরে জন্ম নেওয়া তিন শাবকের মধ্যে দু’টিই মারা গেছে। একমাত্র জীবিত শাবকটির অবস্থাও সংকটাপন্ন হওয়ায় সেটিকে বাঁচিয়ে রাখতে জোর চেষ্টা চলছে। 

গত ১৪ নভেম্বর চিড়িয়াখানায় বাঘের তিন শাবক জন্ম নেয়। এরপর ১৫ নভেম্বর একটি এবং ১৮ নভেম্বর আরও একটি শাবক মারা যায়।

চিড়িয়াখানার কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ জানান, চাহিদা মতো মায়ের দুধ না পাওয়ায় দু’টি শাবক মারা গেছে। জীবিত শাবকটিকে বাঁচাতে আমরা সবরকম চেষ্টা করে যাচ্ছি। তবে সেটিরও সংকটাপন্ন অবস্থা এখনো কাটেনি।

২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকায় একটি ১১ মাস বয়সী বাঘ ও ৯ মাস বয়সী বাঘিনী চিড়িয়াখানায় আনা হয়। ঘটা করে তাদের বিয়ে দেওয়া হয়। নাম দেওয়া হয় রাজ ও পরী। তাদের ঘরে প্রথম ২০১৮ সালের ১৯ জুলাই দুটি ‘হোয়াইট টাইগার’ এবং আরেকটি কমলা-কালো ডোরাকাটা বাঘ জন্ম নেয়। একটি সাদা বাঘ শাবক জন্মের পরদিনই মারা যায়। সাদা বাঘিনী ‘শুভ্রা’ বেঁচে আছে এখনও।

আরও পড়ুন

×