ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাওলানা মামুনুলকে চট্টগ্রামে প্রতিহতের ঘোষণা

মাওলানা মামুনুলকে চট্টগ্রামে প্রতিহতের ঘোষণা
×

সংগৃহীত ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০ | ১১:২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে চট্টগ্রামে প্রতিহতের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মামুনুল হক যাতে চট্টগ্রামে ঢুকতে না পারেন, সে জন্য বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার কথাও জানান নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে 'জঙ্গিবাদবিরোধী ছাত্র ও যুব ঐক্য পরিষদ' আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন শাহ, আবুল হোসেন আবু, আরশেদুল আলম বাচ্চু, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সঞ্জয় ভৌমিক কংকন, শিবু প্রসাদ চৌধুরী, আকবর আলি আকাশ, ওসমান গনি আলমগীর, হাবিবুর রহমান তারেক, লিটন মহাজন, আজিজুর রহমান আজিজ, ফরহাদুল ইসলাম রিন্টু, মেজবাহ উদ্দিন মোরশেদ, মুসলেহ উদ্দিন আহমেদ শিবলি, আশিকুর নবী চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানবীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন প্রমুখ।

এদিকে, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে প্রতিহতের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরাও।

আরও পড়ুন

×