ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার ১৫ দিন পরই আসামির মৃত্যু

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার ১৫ দিন পরই আসামির মৃত্যু
×

ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০ | ০২:০৪

হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হওয়ার ১৫ দিনের মধ্যে কারাগারে মারা গেলেন ৮১ বছর বয়সী বৃদ্ধ কাঞ্চন পাটোয়ারী। সোমবার রাত ৮টায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তার মৃত্যু হয়। 

কাঞ্চন সিকদারের বাড়ি ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষন থানার জাহানপুর গ্রামে। 

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার মো. শাহ আলম জানান, গত ১৭ নভেম্বর কাঞ্চন পাটোয়ারীকে ভোলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার আগে ১৫ নভেম্বর ভোলার আদালত একটি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

জেল সুপার আরও জানান, বরিশাল কারাগারে আনার পর থেকেই কাঞ্চন পাটোয়ারী শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তাকে গত শুক্রবার বরিশাল শেবাচিম হাসপাতালের প্রিজন ওয়ার্ডে পাঠানো হয় চিকিৎসার জন্য। সোমবার রাত ৮টার দিকে কাঞ্চন পাটোয়ারী মৃত্যুবরণ করেন।  

উল্লেখ্য, শশীভূষন থানার চরমানিকা এলাকায় ব্যবসায়ী রশিদ হত্যা মামলায় গত ১৫ নভেম্বর ভোলা জেলা ও দায়রা জজ আদালত কাঞ্চন পাটোয়ারীসহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়ুন

×