ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

সামুদ্রিক মৎস্য আইন সংশোধনের দাবি

সামুদ্রিক মৎস্য আইন সংশোধনের দাবি
×

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৮:০৮

নতুন সামুদ্রিক মৎস্য আইন সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল কাইয়ুম খান। এতে পরিচালক মো. আবদুল ওয়াহেদসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল কাইয়ুম খান বলেন, নতুন আইনের ধারা-উপধারা ব্যবসাবান্ধব নয়। কিছু ধারা বর্তমান ফৌজদারি আইনের সঙ্গে সাংঘর্ষিক। কিছু ক্ষেত্রে লঘু অপরাধের জন্য গুরুদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনের বিভিন্ন ধারা এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সুযোগ সৃষ্টি হয়েছে। আইনের কঠোরতার কারণে ট্রলারে কর্মরতরা আতঙ্কিত হয়ে গত ৫ ডিসেম্বর মাছ আহরণ বন্ধ রেখে সাগর থেকে চট্টগ্রামে ফিরে এসেছেন। এতে ব্যবসায়ীরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে। একদিকে ট্রলারের খরচ অন্যদিকে ব্যাংকের দেনা শোধের ঝুঁকি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সবাইকে। তাই নতুন আইনের বিভিন্ন ধারা সাংঘর্ষিক। যা সংশোধন করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, নতুন আইনটি প্রণয়নের আগে মেরিন ফিশিং জাহাজ মালিক সমিতি, মেরিন ফিশিং জাহাজ অফিসার সংগঠন, মেরিন ফিশিং জাহাজ নাবিক সংগঠনের সঙ্গে আলোচনা, মতবিনিময় কিংবা মতামত নেওয়া হয়নি। আমাদের সঙ্গে আলোচনা করে আইনটি প্রণয়ন করা হলে আজ এখানে এসে সংবাদ সম্মেলন করতে হতো না।

নতুন সামুদ্রিক মৎস্য আইন মেরিন অফিসারদের স্বার্থবিরোধী, সামুদ্রিক মৎস্য সম্পদ বিধ্বংসী ও আত্মঘাতী কালো আইন বলে উল্লেখ করে আইনটি সংশোধনের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

আরও পড়ুন

×