ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহে ব্যবসায়ী সংগঠনের মানববন্ধন

ময়মনসিংহে ব্যবসায়ী সংগঠনের মানববন্ধন
×

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০ | ০৪:৪১

ময়মনসিংহে ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার নগরীর গাঙ্গিনাপাড় সরকার ম্যানসনের সামনে ওই কর্মসূচি পালিত হয়।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর আহ্বানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবমাননার প্রতিবাদে ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শংকর সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ব্যবসায়ীনেতা বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রহমান, তাশরাফ হোসেন বাবুল, হৃদয় সাহা মিঠু, এ কে এম সেলিম আজাদ, মো. মতিউর রহমান রবিন, তৌহিদুজামান ছোটন, শীবু সরকার, রিয়াজ মিল্কী, সেলিমা আজাদ, আইনুন নাহার। সংহতি প্রকাশ করে অংশ নেয় ময়মনসিংহ উইম্যান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ময়মনসিংহ মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ।

আরও পড়ুন

×