মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ আটক ৪
প্রতীকী ছবি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৯:২৭
সুন্দরবন থেকে আনা ২৫ কেজি হরিণের মাংস, দু’টি মোটরসাইকেলসহ চার শিকারিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চিলা ইউনিয়নের হলদিবুনিয়ার বালুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- নাজমুল মল্লিক, অনিমেষ মণ্ডল, চপতোষ মণ্ডল, ও টিটো মণ্ডল। তাদের বাড়ি রামপাল ও মোংলা উপজেলায় বলে জানায় পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, কয়েকজন শিকারি সুন্দরবনের মায়াবী হরিণ শিকার করে উপকূলে এনে তা বিক্রি করছে- এমন সংবাদ আসে থানা পুলিশের কাছে। পরে সোমবার রাতে চাঁদপাই রেঞ্জের চিলা ইউনিয়নের বালুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি হরিণের মাংস ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
- বিষয় :
- সুন্দরবন
- মোংলা
- হরিণের মাংস
- শিকারি আটক
