ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাসকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি

বাসকে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি
×

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রেন -সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০ | ২৩:১৭ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ | ০০:৩৭

জয়পুরহাট সদরের পুরানপৈল রেলগেটে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার সকাল পৌনে সাতটায় এই দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।

জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পাঁচবিবি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি বাস পুরানাপৈল রেলগট অতিক্রমকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি ট্রেন ওই বাসকে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। তাদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসক শরিফুল ইসলাম, খবর পেয়ে পুলিশ সুপার সালাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে রেল কর্তৃপক্ষের কাউকে এখনো ঘটনাস্থলে দেখা যায়নি।

জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। কতক্ষণ নাগাদ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছাবে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

×