বাগেরহাটে বজ্রপাতে একজনের মৃত্যু
×
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯ | ০৪:৪২
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে বিমল মিস্ত্রি (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার হোগলাপাশা গ্রামে একটি বাড়িতে গাছ কাটার সময় বজ্রপাতে তিনি মারা যান।
নিহত বিমল মিস্ত্রি হোগলাপাশা গ্রামের মহেন্দ্র মিস্ত্রির ছেলে।
হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না বলেন, বিমল মিস্ত্রি তার বাড়ি থেকে কিছু দূরে গাছ কাট ছিলেন। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই বিমল মারা যান।
