ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

দেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই: এমপি সবুজ

দেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই: এমপি সবুজ
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৭:৫০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ | ০৮:১৭

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনার হাতে ধরে উন্নয়নের মহাসড়কে আমরা হেঁটে চলেছি। দেশকে তিনি বুকে আগলে রেখেছেন। 

শনিবার বিকেলে গাজীপুর সদরের পুষ্পদাম রিসোর্টে আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী সরকারের উন্নয়নের কথা বলার জন্য মানুষের বাড়ি বাড়ি যাবেন।

শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী ও টানা তিন বারের মেয়র মো. আনিছুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ, শাফি উদ্দিন মোড়ল, মো. আমির হামজা প্রমুখ। 

আগামী ১৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×