শ্বশুর বাড়িতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাতার মৃত্যু
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০ | ০৫:১৯
শ্বশুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার মাছুরখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুুপুরে মাসুদ রানা পৌরসভার মাছুরখামার এলাকায় তার শ্বশুর বাড়ীতে যায়। সোমবার দুপুরে শ্বশুর বাড়ীর পুকুরে বৈদ্যুতিক সেচ দিয়ে সেচে মাছ ধরছিল। এ সময় তিনিও পুকুরে মাছ ধরতে গেলে সেচপাম্পের তারে জড়িয়ে মারা যান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।
- বিষয় :
- বিদ্যুৎস্পৃষ্ট
- মৃত্যু
- শ্বশুর বাড়ি
