ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সংবাদ সম্মেলন করে পুলিশ কর্মকর্তার নির্যাতনের বর্ণনা দিলেন তারা

সংবাদ সম্মেলন করে পুলিশ কর্মকর্তার নির্যাতনের বর্ণনা দিলেন তারা
×

সংবাদ সম্মেলনে রিপন ফকির, সোহাগ ও রেজাউল করিম রিপন -সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৩

নাটোরের বাগাতিপাড়ার পাঁকা গ্রামের তিন যুবক রাজশাহী পিবিআইয়ের এক এসআইয়ের বিরুদ্ধে স্বীকারোক্তি আদায়ের জন্য লোমহর্ষক নির্যাতন করার অভিযোগ এনেছেন। 

মঙ্গলবার নাটোরের ইউনাইটেড প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্যাতিত রিপন ফকির, সোহাগ ও রেজাউল করিম রিপন তাদের ওপর চালানো বর্বর নির্যাতনের বর্ণনা দেন। 

তারা বলেন- ৫ বছর আগে পাঁকা গ্রামের স্বর্ণকার সাধন চন্দ্র কর্মকারের মৃত্যুরহস্য উদঘাটনের জন্য গ্রাম থেকে তাদের তুলে নিয়ে যান রাজশাহী পিবিআইয়ের এসআই সাইদুর রহমান। এরপর সাধনকে হত্যা দায় স্বীকারের জন্য তাদের নখের ভেতর সূচ ঢুকিয়ে দেওয়া হয়। এছাড়াও উলঙ্গ করে পেটানোসহ হাতের ভেতর পেরেক ঢুকিয়ে দিয়ে নির্যাতন চালানো হয়। নির্যাতন সইতে না পেরে রিপন ফকির পুলিশের শিখিয়ে দেওয়া জবানবন্দী দিতে রাজি হলেও অপর ২ জন অস্বীকার করেন। পরে তাদেরসহ গ্রামের ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পিবিআই।

এ সময় নির্যাতিতরা ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন।

তবে এসআই সাইদুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তথ্যের ভিত্তিতেই চার্জশিট দেওয়া হয়েছে। তিনি কাউকে নির্যাতন করেননি। তার বিরুদ্ধে মিথ্যাচার করে মামলা থেকে বাঁচার একটি অপকৌশল তাদের।

আরও পড়ুন

×