ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ এমপি ফাতেমা নাজমার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ এমপি ফাতেমা নাজমার
×

এমপি ফাতেমা নাজমা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৪:২৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ | ০৫:২৭

সমকাল অনলাইনে গত ২৬ ডিসেম্বর প্রকাশিত ‘এমপি ফাতেমা নাজমার সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা মুক্তিযোদ্ধাদের’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারীর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ।

মঙ্গলবার এক প্রতিবাদপত্রে তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর দৈনিক সমকাল পত্রিকার অনলাইন সংস্করণে ‘সরাইলে যাচাই কমিটিতে অমুক্তিযোদ্ধার নাম প্রস্তাব: এমপি ফাতেমা নাজমার সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা মুক্তিযোদ্ধাদের’ শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, 'আমি এইরকম কারো নাম প্রস্তাব করিনি এবং এই সংবাদের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’’

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদে তার যে বক্তব্য ছাপানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সংবাদটি প্রকাশের মাধ্যমে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় এর প্রতিবাদ জানান তিনি। 

আরও পড়ুন

×