ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আটঘরিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

আটঘরিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
×

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১ | ০৫:০৯

পাবনার আটঘরিয়ায় আকরাম আলী (৪২) নামের এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আকরাম পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এসময় লাশের পাশে থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহত আকরাম আলীকে পিটিয়ে এবং মুখ থেতলে হত্যা করা হয়েছে। হত্যার সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

ওসি বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আকরাম নিখোঁজ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৌশলে তাকে তুলে এনে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।


আরও পড়ুন

×