ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সামিটের পৃষ্ঠপোষকতায় গাজীপুরে নতুন স্কুল

সামিটের পৃষ্ঠপোষকতায় গাজীপুরে নতুন স্কুল
×

শনিবার কড্ডায় সামিটের অর্থায়নে নির্মিত ৩৮নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২১ | ০৮:৩৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ | ০৯:৪৩

সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় গাজীপুরে নতুন স্কুল ভবন নির্মাণ ও হস্তান্তর সম্পন্ন হয়েছে। শনিবার জেলার কড্ডায় সামিট গাজীপুর বিদ্যুৎকেন্দ্র (৪৬৪ মেগাওয়াট) সংলগ্ন এলাকায় সামিটের অর্থায়নে নির্মিত ৩৮নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লে. কর্নেল (অব:) মুহাম্মদ  ফারুক খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রমুখ।

সামিট গ্রুপের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ০.৮ একর জমির ওপর নতুন তিনতলা স্কুল ভবনটি নির্মাণ করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, 'আমরা চাই সামিটের মতো কোম্পানি, যারা সততা আর দক্ষতার সঙ্গে কাজ করে এবং দ্রুত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি একটি মসজিদ ও স্কুল তৈরি করে দিয়েছে।'

সামিট গ্রুপের পক্ষ থেকে সামিট গাজীপুর-২ পাওয়ার এবং এইস অ্যালায়েন্স পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেনকে জমিসহ স্কুল ভবনটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান লতিফ খান, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) প্রকৌশলী আবদুল ওয়াদুদ, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন, স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সরকার, ৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×