সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ: অ্যাটকো সভাপতি পিন্টু
জয়কালীবাড়ী মন্দিরে সমাবেশে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু- সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৯ | ০৯:৩৮
বাংলাদেশ যেমন পৃথিবীর মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তেমনি পাবনাও দেশের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা বলে মন্তব্য করেছেন স্কয়ার টললেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশান অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু।
রোববার রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার বিভিন্ন মন্দিরে 'দুগা
প্রতিমা' পরিদর্শন শেষে জয়কালীবাড়ী মন্দিরে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের মধ্যে মধ্যে সবচেয়ে
সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা পাবনা। পাবনায় মুসলিম-হিন্দু-খিৃষ্টান-বৌদ্ধ
নিজেদের ধর্মীয় উৎসবসহ এক সঙ্গে একে অপরের উৎসব পালন করে থাকে।
পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনার
জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা পৌরসভার
মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন,
পাবনা মোটর মালিক গ্রুপ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন
চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. আলী মতুর্জা বিশ্বাস সনি, রানা গ্রুপের
চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, চেম্বারের সহসভাপতি মো. ফোরকান রেজা
বাদশা বিশ্বাস, চেম্বার পরিচালক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম
ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, চেম্বার
পরিচালক জাহিদ হোসেন জামিম, মো. মাসুদুর রহমান মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম
আহবায়ক শিবলী সাদিক, বিনয় জ্যোতি কুন্ডু, প্রলয় চাকী, বাদল ঘোষ, অচিন্ত
কুমার ঘোষ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
- বিষয় :
- পাবনা
