মুজিববর্ষে ফরিদপুরে বিএনসিসির সেবা কার্যক্রম
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ০২:০৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছা সেবা কার্যক্রমের অংশ হিসেবে কোভিড-১৯ বিষয়ে জনগনকে সচেতন করতে র্যালি, লিফলেট, মাস্ক বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।
সুন্দরবন রেজিমেন্ট খুলনার জি. আর্টিলারি কমান্ডার মেজর মো. জসিম উদ্দিনের তত্ত্বাবধানে রোববার সকালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর কাজী গোলাম মোস্তফা, রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অসীম কুমার সাহা, নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, ২৪ বি এন সি সি’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ড. মো. রবিউল ইসলাম, ২৪ বি এন সি সি’র কোম্পানি কমান্ডার লে. ফজলুল হক খান, প্লাটুন কমান্ডার রাজেন্দ্র কলেজ পিইউও মো. আলমগীর হোসেন, প্লটুন কমান্ডার পিইউও মো. মহিবুল্লাহ, পিইউও আশরাফুন্নাহার আঁখি, পিইউও মো. মুরাদ হোসেন, পিইউও মো. সোবায়েত হোসেন, টিইউও মো. শামীম আহমেদ, টিইউও মোহাম্মদ শফিকুল আলমসহ বিএনসিসির সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
সেচ্ছাসেবা কার্যক্রমে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, সরকারি আলফাডাঙ্গা কলেজ, জিলা স্কুল, ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ভাংগা পাইলট স্কুল ও ফরিদপুরের বিএনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করেন।
