ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাগুরায় যাত্রীবাহী বাসে মিলল ২০০ কচ্ছপ

মাগুরায় যাত্রীবাহী বাসে মিলল ২০০ কচ্ছপ
×

ছবি: সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ০৬:২৭

মাগুরার ঢাকা রোড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে ২০০ কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বাসটিতে তল্লাশি চালিয়ে চারটি বস্তায় কচ্ছপগুলো পাওয়া যায়। 

পুলিশ জানায়, কচ্ছপের মালিক কে বা কারা তা জানা যায়নি। এগুলো সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় জিডি হয়েছে।

মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী মামুন পরিবহনের ওই বাসটিতে তল্লাশি চালান। এ সময় বাস থেকে ২০০টি কচ্ছপ ভর্তি চারটি বস্তা উদ্ধার করা হয়। তবে কচ্ছপের মালিক কে বা কারা তা শনাক্ত করতে না পারায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরও জানান, কচ্ছপ আটকের বিষয়টি বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে এগুলো সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে সদর থানায় একটি জিটি করা হয়েছে।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. হাদিউজ্জামান জানান, তারা খুলনা প্রাণী সম্পদ বিভাগকে বিষয়টি অভিহিত করেছেন। সেখান থেকে প্রতিনিধি এলে স্থানীয় নদীতে কচ্ছপগুলো অবমুক্ত করা হবে।

আরও পড়ুন

×