ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বগুড়া

বিক্রির লাইসেন্স নিয়ে নিজেই বানাচ্ছিলেন মদ!

বিক্রির লাইসেন্স নিয়ে নিজেই বানাচ্ছিলেন মদ!
×

ফাইল ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:২০

বগুড়ার শেরপুরে চোলাই মদ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় পৌরশহরের সকাল বাজার এলাকায় বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজীউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার সুকুমার দত্তকে শহরের শ্রীরামপুর পাড়ার সুরেশ চন্দ্র দত্তের ছেলে। তাকে গ্রেপ্তারের সময় ১৭০লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরেই মদ বিক্রির লাইসেন্স নিয়ে চোলাই মদ তৈরির কারখানা গড়ে তুলেছিলেন সুকুমার। আসলে একটি লাইসেন্সের নাম ব্যবহার করে তিনি নিজেই এখানে মদ তৈরি করে বিক্রি করছিলেন।

তিনি জানান, গোপনে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করার পাশাপাশি তার ওই কারখানা থেকে চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।




আরও পড়ুন

×