ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শ্বশুরের কিল-ঘুষিতে জামাই নিহত

শ্বশুরের কিল-ঘুষিতে জামাই নিহত
×

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:৪১

গাইবান্ধার পলাশবাড়িতে শ্বশুর চান মিয়ার কিল-ঘুষিতে আনছার আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আনছার আলী পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার শোলাগাড়ী গ্রামের আজগর আলীর ছেলে। আনছার আলী বিয়ের পর থেকেই স্ত্রী হামিদা বেগমকে নিয়ে শ্বশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। তাদের ৫ ছেলে মেয়ে রয়েছে।

গ্রামবাসীর বরাতে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে আনছার আলীর কথা কাটিকাটি হয়। একপর্যায়ে শ্বশুর চান মিয়া জামাই আনছার আলীর বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে আনছার আলী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। বিকেলে তার শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আনছার আলীর স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে বাবা চানমিয়ার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×