খুলনায় স্পিরিট পানে যুবকের মৃত্যু
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ১০:২৬
খুলনায় স্পিরিট পানে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুর রহমান সবুজ (৩৫) নামের ওই যুবকের মৃত্যু হয়। তিনি নগরীর শেখপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে। পেশায় আসবাবপত্রের মিস্ত্রি ছিলেন।
নিহতের স্ত্রী শারমিন আকতার ডালিয়া জানান, শুক্রবার রাতে তার স্বামী স্পিরিট পান করেন। এরপর তার বমি শুরু হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শনিবার সকালে সেখান থেকে তাকে অন্য ক্লিনিকে নেওয়া হয়। রাত আড়াইটার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা যান।
সোনাডাঙ্গা থাকার ওসি মমতাজুল হক জানান, ময়নাতদন্তের জন্য সবুজের লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
- বিষয় :
- খুলনা
- স্পিরিট পান
- যুবকের মৃত্যু
