ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

থুতু ফেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে যুবককে হত্যা

থুতু ফেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে যুবককে হত্যা
×

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১ | ০১:১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে থুতু ফেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে রুহেল নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।  মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামে এ  ঘটনা ঘটে। নিহত রুহেল  একই গ্রামের লিয়াকত আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রুহেলের সাথে তার চাচাত ভাই কাউসারের পারিবারিক বিভিন্ন  বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাউসার থুতু ফেলেন। এ নিয়ে রুহেল ও তার মায়ের সাথে কাউসারের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে আবারও দুই পরিবারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাউসার তার ভাই রুহেলকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে রুহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সরাইল থানার উপ-পরিদর্শক জাকির হোসেন খন্দকার জানান, এই ঘটনায় কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×