ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে ১৬ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নাটোরে ১৬ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ২৩:৩৬

নাটোরে প্রকাশ্যে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ১৬ জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মো. নাজমুল হোসেন তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সিপিসি-২ (নাটোর) র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ জানান, দণ্ডপ্রাপ্তরা হলেন- এহসাকুল ইসলাম, নুর আলম, রওশন আলী, রবিউল ইসলাম, মো. সালাম, নাজমুল হোসেন, মো. জয়েন, নিয়ামত আলী, রুবেল হোসেন, রুবেল, এরশাদুল ইসলাম, আশিক সরকার, সাদেক, শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম ও মো. ইদ্রিস ইদু।


আরও পড়ুন

×