রংপুরে সেনাবাহিনীর পোর্টল্যান্ড কাপ গলফ টুর্নামেন্ট শুরু
ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ২৩:৪৫
রংপুরে সেনাবাহিনীর ৩ দিনব্যাপী পোর্টল্যান্ড কাপ গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সকালে গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন- ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান এম নুরুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নিচ্ছে।