ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নরসিংদীতে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু

নরসিংদীতে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু
×

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০২:৩০ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৩:৫৫

নরসিংদীতে পুলিশ হেফাজতে মো. ইউসুফ মিয়া (৫৪) নামে একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে নরসিংদী জেলা হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত ইউসুফ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, গত ৪ নভেম্বর দিবাগত রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারের ৫টি স্বর্ণের দোকানসহ ৬টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার ইউসুফকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী রাতে ডাকাতি হওয়া স্বর্ণ উদ্ধার করতে অভিযানে যাওয়ার প্রস্তুতিকালে শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কথা জানায় ইউসুফ। 

তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। ঢাকা নেওয়ার পথে ইউসুফের মৃত্যু হয়। 

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এমএন মিজানুর রহমান বলেন, ইউসুফ নামের যে রোগীকে হাসপাতালে আনা হয়েছিল তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে ঢাকা নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। তাকে পুনরায় হাসপাতালে আনলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, শ্বাসকষ্টজনিত কারণে ইউসুফ মারা গেছে বলে ডাক্তার জানিয়েছে।

 


আরও পড়ুন

×