ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

লক্ষ্মীপুরে অপহৃত ৪ জেলে উদ্ধার, ৩ দস্যু আটক

লক্ষ্মীপুরে অপহৃত ৪ জেলে উদ্ধার, ৩ দস্যু আটক
×

ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৩:০৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৩:১০

লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে অপহৃত ৪ জেলেকে উদ্ধার ও ৩ জলদস্যুকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় দস্যুদের কাছ থেকে দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আটক কামাল, জাকির ও শিপনের বাড়ি ভোলায়।  তাদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. আজিজুর রহমান মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে কমলনগরের মতিরহাট এলাকা থেকে মাছ ধরার একটি ট্রলার আটকে চার জেলেকে অপহরণ করে জলদস্যুরা। পরে তাদের প্রত্যেকের পরিবারের কাছে ফোন করে বিকাশে ২০-৩০ হাজার টাকা করে মুক্তিপণ পাঠাতে বলে দস্যুরা। খবর পেয়ে নৌ-পুলিশ চর মেঘায় অভিযান চালিয়ে অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের আটক করে। আটক তিন জনকে বৃহস্পতিবার রাতে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন

×