ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

লোকালয়ে এসে ধরা ৮০ কেজির অজগর, সুন্দরবনে অবমুক্ত

লোকালয়ে এসে ধরা ৮০ কেজির অজগর, সুন্দরবনে অবমুক্ত
×

প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে অজগরটি ধরতে সক্ষম হয় সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত তিন গ্রুপের সদস্যরা -সমকাল

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৯ | ০৯:০৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ | ০৯:০৯

বাগেরহাটের শরণখোলা সাউথখালী ইউনিয়নের মধ্যসোনাতলা গ্রামের কবির মুন্সির বাড়ি থেকে ১৮ ফুট লম্বা ৮০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।

ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, কবির মুন্সির বাড়ির লোকজন অজগর সাপটি দেখে মোবাইল ফোনে যোগাযোগ করেন। পরে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত তিন গ্রুপের সদস্যরা মিলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে অজগরটি ধরতে সক্ষম হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, ধারণা করা হচ্ছে অজরগরটি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পানির স্রোতে সুন্দরবন থেকে লোকালয়ে চলে যায়। বনবিভাগের সহায়ক উদ্ধাকারী দলের সদস্যরা অজগরটি রেঞ্জ অফিসে নিয়ে আসেন। সাপটি সুন্দরবনের ভোলা টহল ফাড়িঁসংলগ্ন ধাবড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

×