ভালুকায় কলেজছাত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার
প্রতীকী ছবি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ১০:২৭
ভালুকায় মুক্তা আক্তার লতা (১৮) নামের এক কলেজ ছাত্রীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার ধামশুর গ্রাম থেকে কলেজ ছাত্রীর এবং রোববার রাতে কাশর ও আউলিয়ারচালা গ্রাম থেকে আরো দুজনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার ধামশুর গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে ভালুকা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মুক্তা আক্তার লতা (১৮) বসতঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিবার ও স্থানীয়দের সুপারিশে ময়না তদন্ত ছাড়ায় লাশ দাফন করা হয়।
অপরদিকে রোববার রাতে উপজেলার কাশর গ্রামে অবস্থিত পাইয়োনিয়র স্পিনিং মিলের শ্রমিক স্থানীয় নাছির উদ্দিনের ভাড়া বাসার গফরগাঁও উপজেলার বরবরা গ্রামের বিল্লাল হোসেন (২৫) আঁড়ার সাথে গলায় স্ত্রীর উড়না পেচিয়ে আত্মহত্যা করেন। তাছাড়া একই দিন বিকেলে উপজেলার আউলিয়াচালা গ্রামের আইনুদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিন (৬০) ধান ক্ষেতে কিটনাশক দেওয়ার সময় ঝুলে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পুলিশ লাশ দু’টি উদ্ধার করেছে।
- বিষয় :
- ভালুকা
- লাশ উদ্ধার
