পাবনার মাসপো জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির আশঙ্কা
ছবি: সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯ | ১০:৫৯
পাবনা শহরের ব্রজনাথপুরে অবস্থিত মাসপো জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের ৩০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামীলীগ ও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ার বিগ্রেডের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাবনা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।তদন্ত চলছে। প্রাথমিকভাবে দেখা গেছে অনেক পাট পুড়ে গেছে এবং যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে মাসপো জুট মিলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আলীমুজ্জামান বিশ্বাস পনি সমকালকে জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১শ' টন পাট পুড়ে গেছে। এ ছাড়া মেশিনপত্র ও অন্যান্য যন্ত্রপাতিসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাবনা সদর থানার ওসি মো. নাছিম আহমেদ অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে সমকালকে বলেন, পুলিশ-এলাকাবাসী এবং পাবনা ফায়ার বিগ্রেডের ৪টি ইউনিট তাৎক্ষণিক কাজ করায় ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে।
- বিষয় :
- পাবনা
- জুট মিলে অগ্নিকাণ্ড
