ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

লোহাগড়ায় নদীতে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার

লোহাগড়ায় নদীতে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার
×

প্রতীকী ছবি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১ | ০৫:২১

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে ডুবে যাওয়া শিশু হামিদার (৮) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মধুমতি নদীর আমডাঙ্গা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে বৃহস্পতিবার দুপুরে শিশুটি নদীতে মার সাথে গোসল করতে গিয়ে  ডুবে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এলাকাবাসী জানায়, হামিদা লোহাগড়া পৌরসভার রাজপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে তার মায়ের সঙ্গে নানা বাড়ি আমডাঙ্গায় বসবাস করতো।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাসুদ রানা জানান, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরিদল আনা হয়। পাঁচ সদস্যের ডুবরিদল  শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে তারা নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন

×