ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষ

কিশোরগঞ্জে ছাত্রদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে ছাত্রদল নেতা গ্রেপ্তার
×

ছাত্রদল নেতা জোবায়ের হোসেন জনি

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ০৮ মে ২০২১ | ০৯:০০

বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে গত ৩০ মার্চ কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সহসভাপতি জোবায়ের হোসেন জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রদল নেতা জোবায়ের হোসেন জনি শহরের চরশোলাকিয়া এলাকার আকবর হোসেনের ছেলে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুবকর সিদ্দিক পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ৫৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ১ হাজার ৮০০ জনকে আসামি করা হয়েছে। 

জেলা ছাত্রদলের সহসভাপতি জোবায়ের হোসেন জনি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য শুক্রবার রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওসি আবুবকর সিদ্দিক জানিয়েছেন,  শনিবার জনিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×