ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রথম স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী

প্রথম স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্বামী
×

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২১ | ১০:০১ | আপডেট: ১৭ জুন ২০২১ | ১০:৪৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রথম স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ফজলুর রহমান বিপ্লব ছয়সুতী ইউনিয়নের হাজারীনগর গ্রামের আমির চান বেপারীর ছেলে। জানা যায়, বজলুর রহমান বিপ্লব চারটি বিয়ে করেন। তার সঙ্গে বনিবনার অভাব ছিল প্রথম স্ত্রীর সঙ্গে। হেয় করতে প্রথম স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেয় ফেসবুকে।

এ ঘটনায় গত মঙ্গলবার রাতে প্রথম স্ত্রী বাদী হয়ে বিপ্লবের বিরুদ্ধে থানায় মামলা করেন। গত বুধবার বিপ্লবের বসতঘর থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে পুলিশ গ্রেপ্তার করে।

মামলার বাদীর অভিযোগ, তার স্বামী অহেতুক তাকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করত। কৌশলে তার নগ্ন ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়। তিনি তার শাস্তি চান।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান গৃহবধূর স্বামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×