নোয়াখালীতে প্রয়াত আবৃত্তিশিল্পী মঞ্জুর শোক-সংহতি সভা ১০ অক্টোবর
কামরুল হাসান মঞ্জু -ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯ | ০৯:৪৯
গণমাধ্যম বিষয়ক বেসকারি উন্নয়ন সংস্থা ম্যাস্ লাইন মিডিয়া সেন্টারের (এমএসসি) নির্বাহী পরিচালক, দেশে কমিউনিটি রেডিওর অন্যতম উদ্যোক্তা ও খ্যাতিমান আবৃত্তিশিল্পী প্রয়াত কামরুল হাসান মঞ্জুর স্মরণে নোয়াখালীতে শোক-সংহতি সভার আয়োজন করা হয়েছে।
আগামী ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শহর মাইজদীতে বিআরডিবি মিলনায়তনে এ শোক-সংহতি সভা অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান এমএমসি প্রাক্তন নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু। নোয়াখালী অঞ্চলে এমএমসির সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজনের মধ্যে থাকছে প্রয়াত কামরুল হাসান মঞ্জুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণমূলক আলোচনা, প্রকাশনা এবং কামরুল হাসান মঞ্জুর আবৃত্তি অ্যালবাম থেকে আবৃত্তি পরিবেশন।
উল্লেখ্য, কামরুল হাসান মঞ্জু ২১ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
- বিষয় :
- কামরুল হাসান মঞ্জু
