ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী আটক

কাশিমপুর কারাগারে ইয়াবাসহ কারারক্ষী আটক
×

ইয়াবাসহ আটক কারারক্ষী

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২১ | ০০:০২

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী শাহিনুর ইসলামকে ১৮৭ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক শাহিনুর ইসলাম ঢাকার ধামরাই থানার কুশুরা ইউনিয়নের রাধানগর এলাকার জলিলের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার সৈয়দ সায়েম হোসেন জানান, কারারক্ষী শাহিনুর ইসলাম  কারাগারে প্রবেশ করছিলেন। তখন আরপি গেটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার কাছে থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে কারারক্ষী শাহিনুর ইসলামকে কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শাহিনুর ইসলাম ইয়াবাসহ আটকের পর থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×