ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আড়াইহাজারে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

আড়াইহাজারে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
×

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ০২:০৬ | আপডেট: ০৯ অক্টোবর ২০১৯ | ০৮:৩৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাহেলা বেগম (২৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার কলাগাছিয়া উত্তরবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সালেহা ওই গ্রামের হাছেন আলীর মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী মোবারক হোসেন পলাতক রয়েছে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে নরসিংদী মাধবদী থানার খাদিমাচর গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে মোবারক হোসেনের সঙ্গে আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া গ্রামের হাছের আলীর মেয়ে সালেহার বিয়ে হয়। বিয়ের পর থেকে পরিবারের লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় সালেহাকে নিয়ে মোবারক প্রায় ৯ বছর ধরে কলাগাছিয়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকে এবং স্থানীয় একটি টেক্সাইল মিলে শ্রমিকের কাজ করে। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে গৃহবধূ সালেহাকে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, সালেহার স্বামী মোবারক হোসেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে । তাকে গ্রেফতারে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।

আরও পড়ুন

×