ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

করোনায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মৃত্যু

করোনায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মৃত্যু
×

মোহাম্মদ ইসরাইল হোসেন

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ জুলাই ২০২১ | ০৫:৫৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রোববার দুপুর ২ টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আফজাল আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ ইসরাইল হোসেন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের একাংশ) আসনে উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন । তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুর ইসলামকে উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়।

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আফজাল আহম্মেদ জানান, ইসরাইল হোসেন তিন সন্তানের জনক ছিলেন। মৃত্যুর পর চাপাইনওয়াবগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

এদিকে, ইসরাইল হোসেনের মৃত্যুতে সিলেটে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

×