ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সেবায় ফিরলেন সেই চিকিৎসক

সেবায় ফিরলেন সেই চিকিৎসক
×
×

চিকিৎসক ডা. আলামিন হোসেন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২১ | ০৯:২৪

তৃতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন উল্লাপাড়ার চিকিৎসক ডা. আলামিন হোসেন। 

শনিবার তিনি নিজ কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালে কাজে যোগ দিয়েছেন। শুরু করেছেন করোনা রোগীর চিকিৎসা ও টিকাদান কার্যক্রম।

এই হাসপাতালের করোনা ফোকাল পারসন হিসেবে কর্মরত উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা আলামিন গত দেড় বছরে পরপর তিনবার করোনায় আক্রান্ত হন। সবশেষে চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহে করোনায় আক্রান্ত হন। 

এ ব্যাপারে গত ৪ আগস্ট দৈনিক সমকালে 'উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এক চিকিৎসক তৃতীয়বার করোনায় আক্রান্ত' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। শুক্রবার তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। আর তৃতীয়বার পরীক্ষার ফল প্রাপ্তির পরদিনই তিনি আবার কাজে যোগ দিলেন।

গত দেড় বছরে ডা. আলামিন হোসেন শত শত করোনা রোগীর চিকিৎসা, পরামর্শ প্রদান, মোবাইল ফোনে খুদে বার্তায় চিকিৎসাপত্র দেওয়াসহ টিকাদান কার্যক্রমে অংশ নিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তার অনুপস্থিতিতে উল্লাপাড়া ৫০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, বারবার করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালের একমাত্র করোনা চিকিৎসক আলামিন হোসেনকে আইসোলেশনে যেতে হয়েছে। এ কারণে হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। 

শনিবার তিনি করোনামুক্ত হয়ে কাজে যোগ দেওয়ায় এখানে করোনা চিকিৎসার গতি ফিরেছে।


আরও পড়ুন

×