ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নববধূকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

নববধূকে নির্যাতন,  স্বামী গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১ | ১০:০৬

দাগনভূঞায় নববধূ আকলিমা আক্তারকে নির্যাতনের ঘটনায় যৌতুকলোভী স্বামী রাহাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার চণ্ডীপুর গ্রামের আহাম্মদ উল্যাহ রাহাতের (৩০) সঙ্গে উপজেলার উত্তর আলীপুর গ্রামের রফিকের মেয়ে আকলিমা আক্তারের (২০) বিয়ে হয় এক মাস আগে। বিয়ের সময় দেড় লাখ টাকা যৌতুক দেওয়া হয়। পরে আরও ৫০ হাজার টাকা ব্যবসার কথা বলে নেয়। ব্যবসা না করে টাকাগুলো খরচ করে ফেলে। দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নববধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে স্বামী। আরও যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে রোববার স্বামী ও তার ভাই নির্মমভাবে নববধূকে নির্যাতন করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নির্যাতিত নববধূ বাদী হয়ে সোমবার থানায় স্বামী ও তার ভাই রকিকে আসামি করে মামলা করেন।

মামলার বাদী আকলিমা আক্তার শরীরের ক্ষতচিহ্ন দেখিয়ে বলেন, বিয়ের পর স্বামীর বাড়িতে সুখ পেলাম না, উল্টো স্বামী ও ভাশুর দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। না দেওয়ায় নির্মমভাবে তাকে নির্যাতন করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ উল্লাহ জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। থানার ওসি ইমতিয়াজ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×