ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফটোসাংবাদিক দিদারুল আলম মারা গেছেন

ফটোসাংবাদিক দিদারুল আলম মারা গেছেন
×

দিদারুল আলম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১ | ১০:৩৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২১ | ১২:৫৯

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য দিদারুল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। দিদারুল আলম বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো অফিসে সিনিয়র ফটো জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও তিনি দৈনিক যুগান্তর, অবজারভারসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

বৃহস্পতিবার বাদ মাগরিব চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রথম এবং গ্রামের বাড়ি হাটহাজারীর মেখলে দ্বিতীয় জানাজা শেষে দিদারুল আলমের লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

×